শিরোনাম
Passenger Voice | ০১:৩৬ পিএম, ২০২৬-০১-৩০
পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. নাজমুস সাকিব (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সৈনিক। এসময় আহত হন মো. ইকরাম হোসেন (২৯) নামের আরেকজন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় পটিয়া বাইপাস শেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নাজমুস সাকিব পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র।
জানা গেছে, সৈনিক মো. নাজমুস সাকিব ও ইকরাম সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেলকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলেই মো. সাকিবের মৃত্যু হয়।
র্যাবের টহল টিম তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহত সৈনিক ইকরামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর একজন সৈনিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত