শিরোনাম
Passenger Voice | ১১:২১ এএম, ২০২৬-০১-৩০
হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে অত্যাধুনিক ৮টি রেকার দেশে আনা হয়েছে। এর মধ্যে ৩০ টনের পাঁচটি এবং ২০ টনের তিনটি রেকার রয়েছে। এসব রেকারের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বর্তমানে ২৫ জন চালককে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ প্রশিক্ষণের সমাপনী হয়।
এর আগে ২৭ জানুয়ারি হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প পরিচালক (পিডি), পুলিশ সুপার (প্রশাসন)সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনের সময়ে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশে এ ধরনের অত্যাধুনিক রেকার সংযোজন এটাই প্রথম। এই আধুনিক রেকারসমূহ মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনাজনিত যান অপসারণ এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত