শিরোনাম
Passenger Voice | ০৪:৩১ পিএম, ২০২৬-০১-২৮
প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচলে শৃঙ্খলা জোরদারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মামলা, জরিমানা আদায় এবং রুট পারমিটের শর্ত ভঙ্গকারী যানবাহন ডাম্পিং করা হয়েছে। আজ ২৮ জানুয়ারী (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও আগ্রাবাদ অ্যাক্সেস রোডে-এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
অভিযান চলা কালে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে চারটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে একটি বাস, একটি প্রাইভেট কার ও একটি হিউম্যান হলার ডাম্পিং-এ পাঠানো হয়। ডাম্পিংকৃত যানবাহনগুলো হলো ঢাকা মেট্রো-গ-১৩-৭৯০২, চট্ট মেট্রো-ব-১১-০২৭৮,চট্ট মেট্রো-ফ-১১-৩০৯২।
বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত