শিরোনাম
Passenger Voice | ০৩:৫১ পিএম, ২০২৬-০১-২৭
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অভিযানের ‘সক্ষমতা বাড়াতে’ তিনটি জিপ, ১০০টি টহল পিকআপ ও ৬০টি এয়ারকন্ডিশনড মাইক্রোবাস কিনবে সরকার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরেই এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে; সেক্ষেত্রে উন্মুক্ত ক্রয় পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনার অনুমোদন মিলেছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন করার তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এর আগে প্রকল্পটি বাস্তবায়নের জন্য উন্মুক্ত ক্রয় পদ্ধতি মানার সিদ্ধান্ত ছিল।
এছাড়াও এদিন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সংযুক্ত আরব আমিরাত থেকে ৪০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন মসুর ডাল ১০ লটে কেনার অনুমোদন মিলেছে।
একইভাবে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং সিংগাপুর থেকে সরকারি পর্যায়ে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা কমিটির সভায়।
একই সঙ্গে রাশিয়া থেকে ৩৫ হাজার টন মিউরেট অব পটাশ-এমওপি সার আমদানির প্রস্তাবে সায় দিয়েছে কমিটি।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত