শিরোনাম
Passenger Voice | ১১:৫৯ এএম, ২০২৬-০১-২৭
লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে ও কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় দ্রুতগতির ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপায় দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা স্কুলছাত্রী আফরিন ও অটোচালক রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে আফরিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনায় ডাম্প ট্রাক জব্দ আছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত