শিরোনাম
Passenger Voice | ০১:০১ পিএম, ২০২৬-০১-২৬
গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে কাটা পড়ে ছেলে ও মেয়েসহ ওই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ সন্তানসহ নারীর মৃত্যুতিনি জানান, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে জানা গেলে পরে জানানো হবে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত