শিরোনাম
Passenger Voice | ০৩:০২ পিএম, ২০২৬-০১-২৫
চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে হোটেল রেডিসনের সামনে অপেক্ষা করছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকাররা। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে হোটেলের সামনে অবস্থান করেন তারা। এ সময় তারা সবাই ‘চাকরিচ্যুত ব্যাংকার‘ লেখা টি-শার্ট গায়ে ধারণ করেন।
তারা জানান, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। সরকারের পট পরিবর্তনের পর নানা ধরণের অনিয়ম বা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন। তারা আশা করছেন, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারলে একটি সমাধান হবে।
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. মুক্তার রশিদ সকাল সাড়ে ১১টার দিকে বলেন, 'আমরা সকাল সাড়ে ৮টা থেকে হোটেলের সামনে অপেক্ষা করছি। ২ হাজারের অধিক ভুক্তভোগী যোগ দিয়েছেন। আমরা চেষ্টা করছি তারেক রহমানের সঙ্গে কথা বলার। তিনি এখনও হোটেলে অবস্থান করছেন। বের হওয়ার সময় আমরা কথা বলার চেষ্টা করব।
ভুক্তভোগী ব্যাংকারদের দাবি, জুলাই অভ্যুত্থানের পর কোনো ধরনের নোটিশ না দিয়ে তাদেরকে হঠাৎ চাকরিচ্যুত করা হয়। ইতোমধ্যে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ন হচ্ছে। বর্তমানে অনেকের সরকারি চাকরিতে আবেদন করার বয়সও শেষ হয়ে গেছে। তাই চাকরি ফিরিয়ে দিতে সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন তারা।
প্যা/ভ/,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত