শিরোনাম
Passenger Voice | ০১:০৭ পিএম, ২০২৬-০১-২৫
বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ নেওয়ার প্রক্রিয়া জটিল। সব আইন পরিবর্তন করা যাবে না, কিন্তু সহজীকরণ করা যাবে। বাংলাদেশের তরুণেরা অনেকেই বিদেশে পড়ালেখা করতে যেতে চায়, কিন্তু ভিসা ফিসহ অন্যান্য খরচ মেটাতে পারে না। এজন্য স্টুডেন্ট লোন দেওয়ার পরিকল্পনা আছে বিএনপির।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীর সামনে এভাবেই নিজের পরিকল্পনা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমানকে প্রশ্ন করেন অংশ গ্রহণকারীরা।
আগের সরকারের আমলে কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। আগামীর সরকার বিষয়টি গুরুত্ব দেবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে বিএনপির।
চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা জানতে চান এক শিক্ষার্থী। জবাবে তারেক রহমান জানান, এ বিষয়টিকে দুইভাবে দেখে বিএনপি। একটা প্রফেশনাল ক্রিমিনাল, আরেকটি সিজেনাল ক্রিমিনাল। সরকার যখন প্রশাসনকে ম্যাসেজ দেবে— সন্ত্রাস ও দুর্নীতি কোনোটাই সরকার সহ্য করবে না। সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ ক্রাইম ও করাপশন কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।
এক কথায় বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত