শিরোনাম
Passenger Voice | ১২:৫৬ পিএম, ২০২৬-০১-২৩
দেশের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলের পর্দা নামতে যাচ্ছে আজ (শুক্রবার)। এদিন সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে পরস্পরের মোকাবিলা করবে। খেলা শুরুর আগেই মাঠে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি।
এর আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হবে ট্রফি উন্মোচন। এ ছাড়া এই বিষয় ঘিরে থাকছে বড় চমক। হেলিকপ্টার যোগে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
এমনটাই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র। এ ছাড়া ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী। শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে এই দুই দল।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত