শিরোনাম
Passenger Voice | ১২:২৫ পিএম, ২০২৬-০১-২৩
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশ কেন্দ্র করে পঞ্চগড় চিনিকল মাঠ ইতিমধ্যেই নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আজ শুক্রবার ভোরেই প্রস্তুত করা হয় সমাবেশ মঞ্চ। সকাল থেকেই জড়ো হতে থাকেন জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতা–কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে পঞ্চগড় যাবেন জামায়াতের আমির। বেলা ১১টায় সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সমাবেশস্থলে পৌঁছাননি।
পঞ্চগড়ের সমাবেশে অন্যদের মধ্যে বিশেষ অতিথি থাকবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
পূর্বঘোষিত সূচি অনুসারে, ডা. শফিকুর রহমান পঞ্চগড় থেকে বেলা ২টায় যাবেন দিনাজপুর, সেখান থেকে বিকেল ৪টায় যাবেন ঠাকুরগাঁও। সেখান থেকে যাবেন রংপুরে। রাত ৭টায় সেখানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশ শেষে রংপুরে রাত যাপন করবেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত