শিরোনাম
Passenger Voice | ০৫:০১ পিএম, ২০২৬-০১-২২
বাংলাদেশ থেকে ঔষধ কেনার চুক্তি করেছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বড় ঔষধ উৎপাদনকারীদের সঙ্গে চুক্তি হয়েছে আফগানিস্তানের।
আফগানি সংবাদমাধ্যম পাজহক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, উপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বড় ঔষধ কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের কাছ থেকে ঔষধ আমদানির চুক্তিতে রাজি হয়েছেন।
এ নিয়ে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের বড় দুটি ঔষধ কোম্পানি বেক্সিমকো এবং রেনেটা পিএলসি পরিদর্শন করেছেন। যারা বিশ্বের প্রায় ৫০টি দেশে ঔষধ রপ্তানি করে।
এ পরিদর্শনের সময় আফগানিস্তানে ঔষধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান তিনি। আফগান মন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের সব জায়গায় এখন নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে, আফগানিস্তান শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দেয়।
প্যা/ভ./ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত