চট্টগ্রাম থেকে ডিবি পরিচয়ে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ

Passenger Voice    |    ০৪:৪৫ পিএম, ২০২৬-০১-২২


চট্টগ্রাম থেকে ডিবি পরিচয়ে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শওকত আলী চৌধুরীর পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনাে বিষয়টি নিশ্চিত করেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পকে জানেন না বলে জানান।


প্যা.ভ.ম