সড়ক ও ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণে অর্থ ছাড়ে ইসির সম্মতি

Passenger Voice    |    ০৩:০২ পিএম, ২০২৬-০১-২২


সড়ক ও ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণে অর্থ ছাড়ে ইসির সম্মতি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় চলমান সড়ক ও ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণসহ অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর জন্য অর্থ ছাড় দিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের অধিদপ্তরে পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পরিচালন বাজেটের অধীন বাস্তবায়নাধীন সড়ক, ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণ কর্মসূচিসহ অনুমোদিত উন্নয়ন প্রকল্পসমূহের অনুকূলে কৃত উন্নয়নমূলক কাজের বিপরীতে অর্থ ছাড়ের বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি জ্ঞাপন করেছেন। সম্প্রতি অধিদপ্তর থেকে সম্মতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল।

প্যা.ভ.ম