স্পেনে আবারও ট্রেন লাইনচ্যুত

Passenger Voice    |    ০১:২০ পিএম, ২০২৬-০১-২২


স্পেনে আবারও ট্রেন লাইনচ্যুত

স্পেনে বার্সেলোনার কাছে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় ট্রেনচালক নিহত এবং অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।  বুধবার (২১ জানুয়ারি) দক্ষিণ স্পেনে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণহানির মাত্র দুই দিন পরই এ দুর্ঘটনা ঘটল।

স্থানীয় কর্মকর্তাদের মতে, রোদালিস কমিউটার ট্রেনটি গেলিদা ও সান্ত সাদুর্নি এলাকার মাঝামাঝি একটি রিটেইনিং দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। দেয়ালটি ভেঙে রেললাইনের ওপর পড়ে যায়।

কাতালোনিয়ার আঞ্চলিক ফায়ার সার্ভিসের পরিদর্শক ক্লাউদি গালিয়ার্দো জানান, ট্রেন থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর-পূর্ব স্পেনে প্রবল ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্পেনের পূর্ব ও উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগ সতর্কতা জারি ছিল।

রেল কর্মকর্তাদের ধারণা, গত মঙ্গলবার রাত প্রায় ৯টার কিছু পর ট্রেনটি চলার সময় দেয়ালটি ধসে পড়ে। প্রথমে চালকের কেবিনে আঘাত লাগে, এরপর ট্রেনের প্রথম বগিতে ব্যাপক ক্ষতি হয়। ওই বগিতেই আহত যাত্রীদের বেশির ভাগ ছিলেন। চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার সময় তার সঙ্গে তিনজন প্রশিক্ষণার্থী ছিলেন। সূত্র: বিবিসি


প্যা.ভ.ম