শিরোনাম
Passenger Voice | ০১:১০ পিএম, ২০২৬-০১-২২
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে রাজধানীর নিউমার্কেট এলাকা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশ সদস্যরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে তাদের ক্যাম্পাসসহ রাস্তায় কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের অ্যাকশনের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
সর্বশেষ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটে নিউমার্কেট এলাকায় যান চলাচল আবারও শুরু হয়। তবে এলিফ্যান্ট রোডে সতর্ক অবস্থায় রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে নিউমার্কেট থানার পেট্রোল ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে, যান চলাচল স্বাভাবিক। তবে আবারো যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য রাস্তায় পুলিশ সদস্যরা সতর্কতা রয়েছেন।
এদিকে সংঘর্ষের সূত্রপাত নিয়ে তিনি বলেন, এই দুই কলেজের শিক্ষার্থীরা মাঝেমধ্যেই এ ধরনের ঘটনায় জড়ায়। নির্দিষ্ট কোনো কারণ থাকে না। আজকের বিষয়টিও কোনো কারণ নেই বলে মনে হচ্ছে। দুই কলেজে শিক্ষার্থীরা দুই ধরনের বক্তব্য দিচ্ছেন। ঢাকা কলেজে শিক্ষার্থীরা বলছেন তাদের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওই কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করে মারধর করেছে। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলছেন তাদের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় হামলার এবং মারধরের শিকার হয়। তবে কারা সত্য বলছেন তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তের পর বোঝা যাবে আসলে কি হয়েছে।
ঘটনার সূত্রপাতের বিষয়ে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির মানববিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তন্ময় অভিযোগ করে বলেন, বিনা কারণে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আজ সকালে তাদের প্রতিষ্ঠানের সামনে দিয়ে আমাদের কলেজের একাদশ শ্রেণির ছাত্ররা যাওয়ার সময় মারধর করে। ঢাকা কলেজের একাদশ শ্রেণির চার-পাঁচ জন শিক্ষার্থীকে রিকশা থেকে নামিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়া ঘটনাটি ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
প্যা.ভ,.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত