শিরোনাম
Passenger Voice | ০২:১৮ পিএম, ২০২৬-০১-১৯
দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে আবারও দুই লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ২৩২ জন আমদানিকারক এ বরাদ্দ পেয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি করা চাল আগামী ১০ মার্চের মধ্যে দেশে আনতে হবে।
এর আগে গতবছর কয়েক দফায় বেসরকারি পর্যায়ে প্রায় ৬ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দেশে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতি কেজি শম্পা জাতের চিকন চাল ৭০ থেকে ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল আমদানি শুরু হলে কেজি প্রতি ৫-৬ টাকা কমে আসবে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত