শিরোনাম
Passenger Voice | ০৬:০২ পিএম, ২০২৬-০১-১৮
সিলেট নগরের অভ্যন্তরে ইমন দাস (২২) ও দীপ্ত দাস (২৩) নামে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ভোরে নগরের তালতলা এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো- সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার ইমন দাস এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়ে দুই যুবক গুরুতর আহত হন। পাশেই থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোরশেদ আলম বলেন, তাদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবারের সঙ্গে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঠিক কী কারণে, কীভাবে সংঘর্ষ হয়েছে তা তিনি জানাতে পারেননি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একে অপরের মামাতো ও ফুফাতো (পিসাতো) ভাই।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত