সাউথইস্ট ব্যাংকে চাকরি, চলছে আবেদন

Passenger Voice    |    ১২:৫২ পিএম, ২০২৬-০১-১৮


সাউথইস্ট ব্যাংকে চাকরি, চলছে আবেদন

সাউথইস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাণিজ্যিক ব্যাংকটি ডেপুটি হেড অব কার্ড ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: ডেপুটি হেড অব কার্ড ডিভিশন
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কার্ড ব্যবসা, পেমেন্ট, অথবা ডিজিটাল ব্যাংকিংয়ে দক্ষ
অভিজ্ঞতা: ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৬