আসছে ২ দফায় ৬ দিনের সরকারি ছুটি

Passenger Voice    |    ০৪:১৫ পিএম, ২০২৬-০১-১৬


আসছে ২ দফায় ৬ দিনের সরকারি ছুটি

আসন্ন ফেব্রুয়ারি মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সরকারি চাকরিজীবীদের দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাত উপলক্ষে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। এই উপলক্ষে সংশ্লিষ্ট ছুটি যোগ হয়ে টানা তিন দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।