শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২৬-০১-১৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা গুলশানে নিজ বাসা থেকে তারেক রহমান বৈঠকে অংশ নেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার, বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত