শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৬-০১-১৬
আসন বন্টন দ্বন্দ্বে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮ আসনে প্রার্থী এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ইসলামপন্থি জনগণের সঙ্গে আমরা প্রতারণা করতে পারিনি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইসলাম পক্ষের একটি বাক্সকে আমাদের রক্ষা করতে হবে।
গাজী আতাউর রহমান বলেন, দলের একজন প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করবে না। কারণ জামায়াতের ইসলামীর জনশক্তি বেশি। কিন্তু ইসলামী আন্দোলনের কাছে আর্দশ বেশি গুরুত্বপুর্ণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত