শিরোনাম
Passenger Voice | ০৩:৫৯ পিএম, ২০২৬-০১-১৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবাইকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে আপনি কী কী পাচ্ছেন, এটা আমরা বলছি। না দিলে কী কী পাচ্ছেন না, এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে সে না ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত।
তিনি বলেন, আগেও বলেছি, এখনো বলি-নির্বাচন হবে। এটা ১২ই ফেব্রুয়ারিতেই হবে, ইনশাআল্লাহ। মানুষের মধ্যে নির্বাচন ও আইন-শৃঙ্খলা নিয়ে সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বে থাকে।এটা হচ্ছে ওই কূটচালেরই একটা অংশ-যা আমি না থাকলে নির্বাচন হবে কিনা।
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের মানুষ অনেক সচেতন। ওই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট-দুইটাতেই অংশ নেবেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ ইস্যুতে উপদেষ্টা বলেন, এটা অভিযোগ আসবে না-এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকায় ব্যত্যয় ঘটছে, সে তো নির্বাচন কমিশনকে বলবে। আর নির্বাচন কমিশনের কিন্তু নিজস্ব আইনেই এর প্রতিকার দেওয়ার বিধান আছে। আইনে কেন প্রতিকার দেওয়ার বিধান থাকল? কারণ এরকম হতে পারে। তিনি আরও বলেন, সমস্ত দেশের ৩০০ আসনে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না।
এক-দুইটা জায়গায় যদি এ ঘটনা ঘটে থাকে, তাহলে বলবে-নির্বাচন কমিশন প্রতিকার দেবে। বলার পরেও যদি প্রতিকার না পায়, তখন সেটা একটা প্রশ্ন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত