দ্বিতীয় দিনে ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

Passenger Voice    |    ০২:০০ পিএম, ২০২৬-০১-১৫


দ্বিতীয় দিনে ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে টেকনিক্যাল মোড় অবরোধ করেন তিতুমীর ও বাংলা কলেজের শিক্ষার্থী। 

বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, রাজধানীর সার্বিক বিষয় চিন্তা করে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আজকের দুটি স্থানে সড়ক অবরোধ করছি। সাইজ ল্যাব ও গাবতলী টেকনিক্যাল মোড়। তিনি আরও বলেন, আজকে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড় অবরোধ করছে তিতুমীর কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গত বুধবার দুপুর ১২টার থেকে বিকেল ৩টা পর্যন্ত গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়।