শিরোনাম
Passenger Voice | ০১:১৩ পিএম, ২০২০-০৭-০৬
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ শরীফ-উল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে ঢাকার ইম্পালস হাসপাতালে ভর্তি আছেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ শরীফ উল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড দায়িত্ব পালন করে আসছেন।
জেলা ট্রাফিক বিভাগের চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত শরীফ। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, টিআই শরীফকে ইম্পালস হাসপাতালে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত