শিরোনাম
Passenger Voice | ১২:০১ পিএম, ২০২৬-০১-১৪
সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস অ্যাজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করতঃ কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করে গত ৮ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট লাইসেন্স প্রদানে কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না।
কাস্টমস অ্যাজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ মোতাবেক কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো।
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টের কার্যক্রম পরিচালনা সহজতর ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
এর উল্লেখযোগ্য দিকগুলো হলো- কাস্টমস স্টেশনভিত্তিক ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো জাতীয় রাজস্ব বোর্ড থেকে পূর্বানুমোদন নেওয়ার দরকার নেই। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত প্রার্থীরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট লাইসেন্স নিতে পারবেন।
নিয়মিত পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি প্রতিবছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষিত হলে, উক্ত স্টেশনের অনুকূলে ইস্যুকৃত সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো বাতিল করা হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট লাইসেন্সধারী অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত