শিরোনাম
Entertainment desk | ১১:৩৯ এএম, ২০২০-০৭-০৬
অবশেষে করোনার বিরতির পর অভিনেত্রী মেহজাবিন অভিনয়ে ফিরছেন। মিজানুর রহমান আরিয়ানের একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মেহজাবিন নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন।
মেহজাবিন বলেন, ‘আপাতত শুধুমাত্র মিজানুর রহমান আরিয়ান ভাইকেই একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি। অনেকেই করোনা’র এই ভয়াবহ সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। আমিও স্বাস্থ্যবিধি মেনেই নাটকের কাজ করবো। একটি নাটক করার পর যদি বুঝতে পারি স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনেই কাজ করা হচ্ছে, তাহলে পরবর্তীতে অন্য পরিচালকদের নাটকে কাজ করব।
তবে একটি কাজ করে বুঝতে চাই করোনা’র এই ভয়াবহ সময়টাতে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কিনা। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় এবং কোনরকম শংকা কাজ না করে তাহলে কাজে নিয়মিত হবো।’ তিনি জানান, করোনার লকডাউনের দিনগুলোতে তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশকিছু ভিডিও তৈরী করে প্রকাশ করেছেন।
সেই কাজগুলোর জন্য বেশ সাড়া পাচ্ছেন। করোনা’য় লকডাউনে খুব বেশি যে এক ঘেয়েমি সময় কেটেছে, তা নয়। সময় উপভোগ করার চেষ্টা করেছেন। তিনি জানান, এ সপ্তাহেই তিনি শুটিং-এ ফিরবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত