শিরোনাম
Passenger Voice | ০৪:৫৪ পিএম, ২০২৬-০১-১২
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে দুই যুবকের মরদেহ ভাসতে দেখি পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, উদ্ধার করা মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দর থানাসহ আশেপাশের থানাগুলোতে বিষয়টি অবহিত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত