শিরোনাম
Entertainment desk | ১০:৩৫ এএম, ২০২০-০৭-০৬
ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি থেকে সিরিজটি নির্মাণ করেছেন এই পরিচালক।
মঙ্গলবার (৬ জুলাই) পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার এমন খবর দিয়েছে। এতে বলা হয়
জনপ্রিয় এই উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এতে বলা হয়, পরীমনি ছাড়া বাংলাদেশে থেকে সিরিজটিতে আরো রয়েছেন- চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।
এর আগে এই সিরিজের মুশকান জুবেরীর চরিত্রের জন্য জয়া আহসানের নাম
শোনা গিয়েছিল। তবে চূড়ান্ত পর্যায় এতে জয়ার পরবর্তীতে পরীমনিকে নেওয়া হবে ঠিক হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত