শিরোনাম
Passenger Voice | ০৪:০৯ পিএম, ২০২৬-০১-১১
বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এ নীতি প্রণয়ন করতে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকেই উপস্থাপন করা হবে।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারীকরণ প্রচেষ্টা করছি। সহজীকরণের চেষ্টা করছি। তিনি বলেন, আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সব স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ।
খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য নীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি।
আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটিশন এগ্রিমেন্ট এ স্বাক্ষর করেছি। তিনি বলেন, সে হিসেবে বিভিন্ন জায়গায় পরিবর্তন করে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হচ্ছে। সমস্ত আইপিও জুড়ে একটা বড় পরিবর্তন থাকবে বলে জানান তিনি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত