ঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

Passenger Voice    |    ১২:৪২ পিএম, ২০২৬-০১-১১


ঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

রাজধানীর ধানমন্ডি ৬ এলাকায় একটি নতুন শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। 

সম্প্রতি ধানমন্ডির হাকিম হেরিটেজ টাওয়ারে শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.), সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড নাকিব জামানসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

 

 

প্যা/ভ/ম