শিরোনাম
Passenger Voice | ১১:৫২ এএম, ২০২৬-০১-০৯
চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন আব্বাস। ঘটনাস্থল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত