বুড়িগঙ্গা নদীতে গ্যাস লাইন লিকেজের মেরামত কাজ সম্পন্ন

Passenger Voice    |    ১১:১৮ এএম, ২০২৬-০১-০৮


বুড়িগঙ্গা নদীতে গ্যাস লাইন লিকেজের মেরামত কাজ সম্পন্ন

বুড়িগঙ্গা নদীর গভীরে অবস্থিত ঢাকামুখী গ্যাসলাইনের লিকেজের মেরামত সম্পন্ন করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়,ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর গভীরে ঢাকামুখী ১২" ×৫০ পিএসআইজি লাইনের লিকেজস্থলে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন সম্পন্ন হয়েছে।
 
বর্তমানে এই লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। বাহ্যিকভাবে কোনো গ্যাস লিকেজ এখন পরিলক্ষিত হচ্ছে না।