শিরোনাম
Passenger Voice | ০৩:৫৮ পিএম, ২০২৬-০১-০৪
ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেইটে অবরোধ করা সতীর্থরা প্রায় চার ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। রোববার বেলা ২টার পর শিক্ষার্থীরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন। এর আগে সকাল সোয়া ১০ টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেইট মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হলে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শুরু থেকেই শিক্ষর্থীদেরকে সরে যেতে পুলিশ অনুরোধ করলেও অবস্থান অব্যাহত রাখেন তারা।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারি হয় গেল ৬ ডিসেম্বর। এতে কয়কজন আহত হন। তাদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান। নিহত সাকিবুল তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
পরদিন ১১ ডিসেম্বর তার মৃত্যুর প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে ফার্মগেইট এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তার সতীর্থরা।
পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে গেলেও এদিন ফের তারা সড়কে নেমে বিক্ষোভ দেখান।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত