শিরোনাম
Passenger Voice | ০৩:১৭ পিএম, ২০২৬-০১-০৪
কুয়াশার রাতে চট্টগ্রামে দুই নৌযানের সংঘর্ষের পর কর্ণফুলী নদীতে ডুবে গেছে স্ক্র্যাপ লোহাভর্তি একটি লাইটারেজ জাহাজ। শনিবার গভীর রাতে নগরীর মাঝিরঘাট ঝুটর্যালি ঘাটের কাছে জাহাজটি ডুবে যায় বলে নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ‘এমভি টিটু-৮' নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে আবুল খায়ের কোম্পানির জন্য স্ক্র্যাপ লোহা নিয়ে তীরে আসছিল।
সদরঘাট নৌ পুলিশের এসআই আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের বেলা ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাত জাহাজের সাথে ধাক্কা লেগে স্ক্র্যাপ লোহাবাহী জাহাজটির ডানপাশে মাঝ বরাবর ফেটে যায়। এরপর সেটি আনলোডিং পয়েন্টে ডুবে যায়।”
তবে জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন বলে জানান তিনি। এসআই আরিফ বলেন, জাহাজটি ডুবে যাওয়ার আগে বেশকিছু স্ক্র্যাপ লোহা খালাস করা গেছে। ডুবে গেলেও ভাটার সময় জাহাজটির কিছু অংশ ভেসে ওঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত