তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ,ফার্মগেটে যান চলাচল বন্ধ

Passenger Voice    |    ১১:৩৮ এএম, ২০২৬-০১-০৪


তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ,ফার্মগেটে যান চলাচল বন্ধ

কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শত শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়। সড়কে তাদের অবস্থানের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। আজও বিচারের 
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে।

প্যা/ভ/ম