শিরোনাম
Passenger Voice | ১০:৫০ এএম, ২০২৫-১২-৩১
মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিতব্য জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মালদ্বীপে অবস্থিত হাইকমিশন।
এ উপলক্ষ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সফরকালে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।
সাক্ষাতে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করবেন। এই অংশগ্রহণ বাংলাদেশ–মালদ্বীপের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করেছে বাংলাদেশ হাইকমিশন এবং শোকবার্তার জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত