শিরোনাম
Passenger Voice | ১২:৪৯ পিএম, ২০২৫-১২-২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে গত ৯ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৩৮ হাজারের বেশি প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৯ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৩৮ হাজার ৬৯৭ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
গতকাল শনিবার এবং এর আগের আট দিনে এসব ব্যালট পাঠানো হয় বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
সালীম আহমাদ খান জানান, প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যা ১০ লাখ পর্যন্ত হতে পারে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, গতকাল শনিবার শুধু সৌদি আরবেই ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার বিভিন্ন দেশের প্রবাসীদের কাছে পাঠানো হয় ৫৭ হাজার ৩৬০টি ব্যালট। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়। এছাড়া, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে তিন হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত