শিরোনাম
Passenger Voice | ০১:৩৭ পিএম, ২০২৫-১২-২৬
চাঁদপুরের মেঘনায় ঘন কুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার ৯ নামক লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। রাতে ঘন কুয়াশার মধ্যে সম্রাট নামক একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯-এর সাথে। এতে দুই লঞ্চের ৩০ যাত্রী আহত হয়।
ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের দিক দুমড়ে-মুছড়ে গেছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌপুলিশ লঞ্চঘাটে রয়েছে। আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা সাত থেকে আটজনের মৃত্যুর খবর পেয়েছেন।
এ দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত