শিরোনাম
Passenger Voice | ১১:৩১ এএম, ২০২৫-১২-২৬
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত