শিরোনাম
Passenger Voice | ০৪:২৬ পিএম, ২০২৫-১২-১৬
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪০) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়েজ আলীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার লালন শাহ সেতুর কুষ্টিয়া সাইডে এ ঘটনা ঘটে।
নিহত দুই পুলিশ কর্মকর্তা ঈশ্বরদীর থানায় ডিএসবিতে কর্মরত ছিলেন। আজ তারা বিশেষ নিরাপত্তা ডিউটিতে তারা লালন শাহ সেতু এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, কেপিআই এলাকায় মোটরসাইকেলযোগে পুলিশের এই দুই কর্মকর্তা নিরাপত্তা ডিউটিতে ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। খবর পেয়ে পাবনা এবং কুষ্টিয়া জেলা পুলিশ মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পাবনা পুলিশের ঈশ্বরদী সার্কেল, সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত করা হয়েছে। আটকের ব্যাপারে চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত