শিরোনাম
Passenger Voice | ১২:০৪ পিএম, ২০২৫-১২-১৪
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। টোকিওগামী এ বিমানটি পরে সেখানে জরুরি অবতরণ করে। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন।
ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর।
বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ নামে চালাত। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করবে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। ওই আগুনের ফলে রানওয়ের পাশের ঘাসে আগুন ধরে।
মেট্রোপলিটান ওয়াশিংটন বিমাবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অপর একটি বিমানে এ বিমানের যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে বলে ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত