৩০ নভেম্বর থেকে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দিবে বিআরটিএ

Passenger Voice    |    ০৮:০৭ পিএম, ২০২৫-১১-২৭


৩০ নভেম্বর থেকে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দিবে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদকঃ মোটরযান চালনার প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি তৈরি মাধ্যমে সড়ক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করা এবং পেশাদার মোটরযান চালক তৈরিতে মানসম্মত প্রশিক্ষণ প্রদান পূর্বক ড্রাইভিং লাইসেন্স প্রদান করার জন্য বিআরটিএর উদ্যোগে আগামী ৩০ নভেম্বর থেকে দেশের শীর্ষ ৫ প্রশিক্ষণ সেন্টারে দক্ষ প্রশিক্ষক  মাস্টার ট্রেইনার তৈরি করতে প্রশিক্ষণ প্রদান করা হবে। আজ ২৭ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (প্রশিক্ষণ) নাজনীন হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন পর্যায়ে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী নতুন মোটরযান চালক ও ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ প্রদানে কার্যকর ভুমিকা পালনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান'র নির্দেশে দেশের ৫ টি প্রশিক্ষণ সেন্টারে দক্ষ প্রশিক্ষক মাস্টার ট্রেইনার তৈরি নিমিত্তে ৬০ ঘন্টা প্রশিক্ষণ কারিকুলামের উপর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে বিআরটিএ।  

বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট তেজগাঁও শাখায় ২৮ জন, বিআরটিসি কেন্দ্রিয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজিপুরে ২২ জন, বিআরটিসি বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে ২১ জন, বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র সিলেট শাখায় ২১ জন, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল খুলনায় ২০ জনসহ সর্বমোট ১১২ জনকে প্রশিক্ষণ প্রদান করবে কর্তৃপক্ষ।