শিরোনাম
Passenger Voice | ০৩:৪৪ পিএম, ২০২০-০৭-০২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগে রমজান (৪০) নামে এক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই বাস চালককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভুগী পুলিশ কনেস্টবলের দায়েরকৃত মামলায় আল আমিন ও ইমন নামে বাস চালকের আও দুই সহযোগীকেও আসামি করা হয়েছে। তবে তারা পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহন (ঢাকা মেট্রো-ভ ১১-৭১১৬) নামে একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী উঠাচ্ছিলো।
এতে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল চালককে বাসটি সরিয়ে নিতে বলেন।
এতে বাস চালক ক্ষিপ্ত হয়ে বাসের অপর দুই হেলপারসহ ওই পুলিশ কনস্টেবলকে গাড়িতে থাকা কাঠের লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
পরে সহকারী ট্রাফিক পুলিশ এবং আশেপাশের লোকজন বাস চালককে আটক করে। এসময় তার দুই সহযোগী আল-আমিন ও ইমন বাস চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় শাহজাহান মোল্লা বুধবার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেফতার হওয়া বাসচালক রমজানকে ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার মূল রহস্য উদঘাটন এবং পলাতকদের গ্রেফতারের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত রমজানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভুগী পুলিশ কনস্টেবলের দায়েরকৃত মামলায় অপর দুই আসামি পলাতক আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত