দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

Passenger Voice    |    ০৫:৩৩ পিএম, ২০২৫-১১-২২


 দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

এতে মহাসড়কে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের। অবরোধকারীরা জানান, প্রাথমিক তালিকায় যাদের মনোনয়ন দেওয়া হয়নি- সেই তিন নেতার পক্ষে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতেই তাদের এই কর্মসূচি