শিরোনাম
Passenger Voice | ০৩:৪৭ পিএম, ২০২৫-১১-২০
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা করেনি কর্তৃপক্ষ।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। ট্রেনে শুধু একটু ক্ষতি হয়েছে। কে বা কারা দিয়েছে এটা জানা নেই।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমিও আজকে শুনেছি। কে বা কারা এটি করেছে, সেটি জানা নেই। যেহেতু রেলওয়ের ঘটনা জিআরপি থানা এ বিষয়ে ভালোভাবে বলতে পারবে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত