শিরোনাম
Passenger Voice | ০২:০১ পিএম, ২০২৫-১১-২০
বান্দরবানের রুমায় কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে দূর্গম এলাকার কারণে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগালেক থেকে চাঁদের গাড়ীতে গাইডসহ ১৩ জনের একটি দল কেওক্রাডং যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীটি পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১১ জন গুরুতর আহত হন। পরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, ‘ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা পর্যটকরা কেওক্রাডং যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে জরুরি অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত