শিরোনাম
Passenger Voice | ১২:৩৪ পিএম, ২০২৫-১১-২০
বিদেশি বিনিয়োগকারী ও দেশি করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস ও মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর আদায়কারী সংস্থাটি এই তথ্য জানিয়েছে। এর আগে, গত অক্টোবরের মাঝামাঝিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণও প্রকাশ করেছিল এনবিআর।
সংস্থাটি জানিয়েছে, মূল্য সংযোজন কর আইন, কাস্টমস আইন এবং আয়কর আইন—এই তিনটি প্রধান রাজস্ব আইন এবং এদের অধীনে প্রণীত বিধিমালাগুলোর অথেনটিক ইংলিশ টেক্সট না থাকায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছিলেন। তাদের দাবির মুখে এই তিনটি আইনেরই ইংরেজি সংস্করণ প্রকাশ করা হলো।
এনবিআর বলছে, ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশের ফলে বিনিয়োগকারীরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান যথাযথভাবে জানতে পারবেন।
ফলে রাজস্ব সংক্রান্ত আইনের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে। এছাড়াও, ইংরেজি সংস্করণ প্রকাশ পাওয়ায় এসব আইনের অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নতি হবে বলেও এনবিআর মনে করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত