যাতায়াত সহজের উদ্দেশ্যে তৈরিকৃত মেট্রারেলি নতুন সমস্যার কেন্দ্রবিন্দু

Passenger Voice    |    ০৫:০৩ পিএম, ২০২৫-১১-১৮


যাতায়াত সহজের উদ্দেশ্যে তৈরিকৃত মেট্রারেলি নতুন সমস্যার কেন্দ্রবিন্দু

নগরবাসীর সময় বাঁচানোর জন্য ও যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে চালু হওয়া মেট্রোরেল বর্তমানে যাত্রীদের জন্য নতুন সমস্যার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যাত্রীদের অভিযোগ, মেট্রোর এই সুবিধা এখন তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেট্রো স্টেশনের ভেন্ডিং মেশিনে রিচার্জ করার ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। কার্ড রিচার্জের জন্য সর্বনিম্ন ১০০ টাকা নেওয়া হচ্ছে, অথচ টিকিটের সর্বনিম্ন ভাড়া মাত্র ২০ টাকা। অনেক যাত্রী ছোট টাকার নোট না থাকায় রিচার্জ করতে পারছেন না। এছাড়া ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে ব্যবহার করা যায় না, ফলে বড় নোট ভাঙতে অথবা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

যাত্রীরা জানান, আমার কাছে মাত্র ৫০ টাকা থাকলেও রিচার্জের অপশন নেই। ৫০০ টাকার নোট দিয়ে রিচার্জ করতে গেলে মেশিন টাকা ফেরত দিচ্ছে। এতে আমাদের আরও ঝামেলা হচ্ছে।

স্টেশন থেকে বের হওয়ার নিয়মও নতুনভাবে কঠোর করা হয়েছে। এখন যাত্রী যদি জরুরি কারণে স্টেশন ছেড়ে বের হতে চান, তবে ১০০ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। আগে যাত্রীরা সহজেই স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশনে রিচার্জ করতে পারতেন। নতুন নিয়মে তা সম্ভব হচ্ছে না।

একটি স্টেশনের তিনটি মেশিনের মধ্যে একটি অকেজো হওয়ায় আরও সমস্যা দেখা দিচ্ছে। যাত্রীদের অভিযোগ, মেশিনে সমস্যা থাকায় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে এবং সময় নষ্ট হচ্ছে। এ অবস্থায় মেট্রোর মূল উদ্দেশ্য যাত্রীদের সময় বাঁচানো—অপ্রয়োগযোগ্য হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যাত্রী সুবিধা নিশ্চিত করতে রিচার্জ সীমাবদ্ধতা, জরিমানা নীতি ও মেশিনের কার্যকারিতা পুনর্বিন্যাস করা জরুরি। এছাড়া জরুরি অবস্থায় স্টেশন থেকে বের হওয়ার নমনীয় ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

নগরবাসী আশা করছেন, মেট্রোর এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। তাদের দাবি, মেট্রো যেন সহজ, সুবিধাজনক ও ঝামেলামুক্ত হয়, তবেই এটি নগরবাসীর সময় বাঁচাতে ও যাতায়াত সহজ করতে কার্যকর হবে।