শিরোনাম
Passenger Voice | ১১:২৮ এএম, ২০২৫-১১-১৮
মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা জানালা দিয়ে পেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পারবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত