রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৬৮ মামলা

Passenger Voice    |    ০৩:২০ পিএম, ২০২৫-১১-১৩


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৬৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার (১২ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ২৯২টি মোটরসাইকেলসহ মোট ৪৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ২২০টি মোটরসাইকেলসহ মোট ৩২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ২৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৮টি বাস, ৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩১টি, সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান ১৭টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৩৪টি গাড়ি ডাম্পিং ও ৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশর এ কর্মকর্তা।

 

 

প্যা/ভ/ম